ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

কাল ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম

ads

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ।


বুধবার (১৭ মার্চ) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। ওই সময় তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।


পরে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর ধানমন্ডির ৩২নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।


এ দিন বিকালে জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন মালদ্বীপের রাষ্ট্রপতি। পরদিন বৃহস্পতিবার (১৮ মার্চ) তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন। সবশেষ আগামী ১৯ মার্চ সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন।

ads
ads
ads

Our Facebook Page