ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মুসলিম হয়েও জেরুজালেমে দূতাবাস খুলছে কসোভো

ads

প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে দূতাবাস খুলেছে কসোভো।


রবিবার (১৪ মার্চ) দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরই দূতাবাস চালুর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে হোয়াইট হাউজে কসোভো ও সার্বিয়া প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।


গত সেপ্টেম্বরে হোয়াইট হাউসে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিস ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার পর ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নেন কসোভোর বিদায়ী প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোতি।


ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা জেরুজালেম। ফিলিস্তিনিরা জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে মেনে রাষ্ট্র গঠন করতে চায়। কিন্তু তেলআবিব থেকে সরিয়ে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করেছে ইসরাইল।


২০১৭ সালের ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলে বিশ্বজুড়ে বিষয়টি সমালোচিত হয়।

ads
ads
ads

Our Facebook Page