ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

টঙ্গীতে খুঁটিতে চাপা পড়ে দুই বিদ্যুৎকর্মীর মৃত্যু

ads

গাজীপুরের টঙ্গী চেরাগআলী এলাকার স্পীড উইল সিএনজি পাম্পের সামনে মঙ্গলবার দুপুরে দুই বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় অপর এককর্মী সাইফুল ইসলাম (৩২) গুরুতর আহত হয়েছেন। তাকে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। 


নিহতরা হলেন-জামালপুর জেলা সদর থানার বামুনপাড়া গ্রামের সামছুদ্দিনের ছেলে সোহাগ (২২) ও একই জেলার সদর থানার মৃত রসুল মিয়ার ছেলে সুমন আলী (৪৫)। তারা স্থানীয় তিলারগাতি এলাকায় ডেসকো কোম্পানীর ঠিকাদার মীর মো. সেকান্দার আলীর মেসার্স নেটওয়ার্ক এন্টার প্রাইজের অস্থায়ী কোয়ার্টারে থেকে বিদ্যুতের কাজ করতেন।


জানা যায়, মঙ্গলবার দুপুরে ১৮ জন বিদ্যুৎ শ্রমিক উল্লিখিত এলাকায় একটি বৈদ্যুতিক খুটি অপসারণের কাজ করছিলেন। এ সময় খুঁটিটি মাঝখান থেকে ভেঙ্গে তাদের উপর আছড়ে পড়লে ঘটনাস্থলে সোহাগ ও সুমন মারা যায়। আর গুরুতর আহত সাইফুলকে সহকর্মীরা উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করে।


এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার কর্মকর্তা ইনচার্জ জাবেদ মাসুদ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page