ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রাজবাড়ীতে ধর্ষন মামলায় ৬ আসামীর যাবজ্জীবন

ads

রাজবাড়ীতে দলবেধে ধর্ষণ মামলায় ৬ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শারমীন নিগার এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলো: রাজবাড়ী জেলা শহরের ড্রাই আইচ ফ্যাক্টরী এলাকার মোস্তফা ফকির, আল আমীন ফকির, আকাশ সরকার, ফজলুর রহমান, সুজন ও মোঃ বাবু বেপারী। 


রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উমা সেন জানান, রাজবাড়ী শহরের ড্রাই আইচ ফ্যাক্টরী এলাকার ইউনুচ খার ছেলে সুজন মহাদেবপুর এলাকার এক এসএসসি পরীক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এরপর গত ২০১৯ সালের ২৮ জানুয়ারী বিকেলে মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ড্রাই আইচ ফ্যাক্টরী এলাকার আমিরুল মাস্টারের পরিত্যক্ত ছাত্রাবাসে নিয়ে দলবেধে ধর্ষন করে তারা। 


ওই দিনই মেয়েটি বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় আদালত দীর্ঘ শুনানী শেষে দলবেধে ধর্ষন প্রমানিত হওয়ায় ধর্ষনের জরিত ৬ জনকে যাবৎজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড প্রদান করে। 

ads
ads
ads

Our Facebook Page