ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সাবেক স্বামীর সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী নোভা

ads
প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নোভা। ‘মৃধা ভার্সেস মৃধা’ সিনেমার চিত্রনাট্য করেছেন নোভার সাবেক স্বামী রায়হান খান। এই ছবিতে ঐশী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

পারিবারিক সম্প্রীতি, সর্ম্পকের অবক্ষয়সহ একটি ইমোশনাল জার্নি তুলে ধরা হবে সিনেমাটিতে। এটি পরিচালনা করবেন রনি ভৌমিক। তবে নিজের চরিত্র নিয়ে আপাতত কিছু বলতে চান না নোভা।

এদিকে নিজের সাবেক স্বামীর চিত্রনাট্যে অভিনয় করার ব্যাপারে তিনি বলেন, ‘রায়হান খানের সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়েছে ঠিক, কিন্তু উনি গুণী নির্মাতা-লেখক। কাজের জায়গা থেকে আমি তাকে প্রচুর শ্রদ্ধা করি। বিচ্ছেদের ফলে সম্পর্কে একটা রূপান্তর ঘটেছে, কিন্তু সম্পর্ক শেষ হয়ে যায়নি। কারণ বিয়ে বিচ্ছেদ হলেও দুটো পরিবারের ভেতর সব সম্পর্ক শেষ হয়ে যায় না।’

নোভা আরো বলেন, ‘একা জীবনে আমি এখন অনেক ভালো আছি, এই জীবনটা উপভোগ করছি। চাকরি করছি, নিজের মতো একটা জীবন কাটাচ্ছি। এভাবেই খুব ভালো আছি। ফলে এই মুহূর্তে দ্বিতীয় বিয়ে করার কথা ভাবছি না।’

উল্লেখ্য, ২০১১ সালে তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নোভা। বনিবনা না হওয়ায় ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাদের।
ads
ads
ads

Our Facebook Page