ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রে ২ সহকর্মীকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা

ads

আমেরিকার উইসকনসিন অঙ্গরাজ্যের একটি সুপার মার্কেটের গুদাম ঘরেদুই সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন আরেক সহকর্মী। পরে পুলিশের সঙ্গে গোলাগুলি শুরু হলে এক পর্যায়ে আত্মহত্যা করেন তিনি।


যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে। টরেন্টো স্টারের খবরে বলা হয়, হত্যাকারী রাত সাড়ে দশটার দিকে রাউন্ডি ডিস্ট্রিবিউশন সেন্টারের দুই কর্মকর্তাকে কারখানায় সম্ভাব্য দুর্ঘটনা এড়ানোর জন্য ফোন করেন। দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছে বুঝতে পারেন মিথ্যা কথা বলে তাদের ডাকা হয়েছে।


হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুজনের মৃতদেহ উদ্ধার করে। সন্দেহভাজন ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার মৃত্যু হয়। উইসকনসিন অঙ্গরাজ্যের গভর্নর টনি রিভার্স এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন দুই ব্যক্তিকেই গুলি করে হত্যা করা হয়েছে।


হতাহতদের পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তিনজনেরই বয়স ৪০ এর কোটায় এবং ২০ বছরের বেশি সময় ধরে ওই প্রতিষ্ঠানে কাজ করছিলেন। ফলে তারা ছিলেন দীর্ঘদিনের সহকর্মী। তাদের মধ্যে কোনো ধরনের শত্রুতা ছিল কিনা প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা তা নিশ্চিত করতে পারেননি।

ads
ads
ads

Our Facebook Page