ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

ads

সুনামগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা চালিয়ে বাড়িঘর ও মন্দির ভাংচুরের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলা হিন্দু মহাজোট, যুব ও ছাত্র মহাজোট। শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা হিন্দু মহাজোটের সভাপতি বিপ্লব দত্ত পল্টন। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি পবিত্র সরকার ও চন্দন সুত্রধর, যুব মহাজোটের নির্বাহী সভাপতি গৌতম কর্মকার, জেলা হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সুভাষ সরকার, ঘাটাইল উপজেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি বিভাষ চন্দ্র বিশ্বাসসহ জেলা হিন্দু মহাজোট ও অঙ্গ সংগঠন ছাড়াও উপজেলা হিন্দু মহাজোট ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা অপরাধীদেও গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানান। প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের জের ধরে গত মঙ্গলবার রাতে হিন্দু ধর্মাবলম্বী এক যুবককে আটকের পর বুধবার স্থানীয় হেফাজতে ইসলাম সমর্থকরা সুনামগঞ্জের শাল­া উপজেলার নোয়াগাঁও গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা চালানোর অভিযোগ করেন অভিযোগকারীরা। এসময় ৮৮ বাড়িঘর ও ৮ টি মন্দির ভাংচুরের অভিযোগ রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page