বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যেদিয়ে পটুয়াখালী ড্রাইভার্স এন্ড সরকারী কর্মচারী কল্যান কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (রেজি নং—৫/১পি.ডি তারিখ—০৩.০৯.২০০৯খ্রিঃ) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন।
এ নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দীতায় মোহাম্মদ খলিলুর রহমান দুলাল ও কোষাধ্যক্ষ পদে আবদুল ওয়াদুদ নির্বাচিত হয়েছেন। ১৯ মার্চ শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে ২২৮ ভোটে সহ—সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ খবির উদ্দিন হাওলাদার (বাইসাইকেল)। তার নিকটতম প্রতিদ্বন্দী বিপুল চন্দ্র সাহা (টিউবওয়েল) পেয়েছেন ১৯৮ ভোট, সম্পাদক পদে সর্বোচ্চ ৩৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ ফোরকানুজ্জামান (দোয়াত—কলম)। তার নিকট প্রতিদ্বন্দী মোঃ সোহরাব হোসেন (কাপ—পিরিচ) পেয়েছেন ১৯৬ ভোট, দুটি সদস্যপদে নির্বাচিত হয়েছেন আবদুল মন্নান(মোরগ)। তিনি ভোট পেয়েছেন ৩৫০। পর নির্বাচিত সদস্য মোঃ সিরাজুল ইসলাম (আম) ভোট পেয়েছেন ২৫৩।
উক্ত নির্বাচনে পটুয়াখালী ড্রাইভার্স এন্ড সরকারী কর্মচারী কল্যান কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে ৬৭০ জন সদস্য ভোটারের মধ্যে ৫৯৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। উক্ত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন জেলা সমবায় অফিসার মোঃ হারুন অর রশিদ। নির্বাচন পরিচালনা কমিটির অপর দুইজন সদস্য ছিলেন স্বপন কুমার শীল ও মোঃ কামাল হোসেন।
এছাড়া পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন মোঃ বশির উদ্দিন তালুকদার, আঃ জব্বার মিয়া, বাবুল হোসেন, মোঃ সুমন, মোঃ সাইফুল ইসলাম ও শেখর লাল নন্দী।