ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

ফরিদপুরে ট্রাক-মাইক্রো সংঘর্ষে নিহত ৬

ads

ফরিদপুরের মধুখালীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের আরও ১০ যাত্রী। রোববার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


কানাইপুর হাইওয়ে থানার এএসআই মো. রাসেল জানান, মাগুরা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দিতে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা এক নারী ও এক পুরুষ মারা যান। আহত হন মাইক্রোবাসের আরও ১০ যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান আরও চারজন।


এএসআই রাসেল আরও জানান, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।



 































সূত্র : প্রতিদিনের সংবাদ

ads
ads
ads

Our Facebook Page