ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সাধারণ ছুটি সংক্রান্ত খবর মিথ্যা : স্বাস্থ্য মন্ত্রণালয়

ads

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের বরাত দিয়ে দেশের কিছু গণমাধ্যমে সাত দিনের ছুটি সংক্রান্ত যে খবর প্রচার হয়েছে, সেটা সর্বাংশে মিথ্যা বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।


রবিবার (২১ মার্চ) দুপুরে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম প্রধানের পাঠানো এক বার্তায় কথাটি জানানো হয়।


সেখানে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু টেলিভিশন চ্যানেলের আজকের স্ক্রলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের সাত দিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এই বক্তব্যটি সর্বাংশে মিথ্যা ও দুঃখজনক বলে সচিব জানিয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page