ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

আমাকে হত্যা করে তারা নীল নকশা বাস্তবায়ন করবে: কাদের মির্জা

ads
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এক জানিয়েছেন, তাকে হত্যা করে নীল নকশা বাস্তবায়ন করা হবে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

কাদের মির্জা ওই স্ট্যাটাসে দাবি করেন, তাকে হত্যা করে তার ভাগনে ফখরুল ইসলাম রাহাতকে বসুরহাট পৌরসভার মেয়র করা হবে।

ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, তিনি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছেন তাকে হত্যা করে তারা এই নীল নকশা বাস্তবায়ন করবে। গত ২১ মার্চ নোয়াখালী জেলা কারাগারে কারাবন্দী মিজানুর রহমান বাদলের সঙ্গে একরামুল করিম চৌধুরী ও জেহান দেখা করে একটা নতুন ছক তৈরি করেছে। নোয়াখালী-৫ আসনে শিউলি একরামকে এমপি করবে।

তিনি স্ট্যাটাসে বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান জনাব শাহাব উদ্দিন সাহেব পদত্যাগ করিয়ে মিজানুর রহমান বাদলকে চেয়ারম্যান করবে। কবিরহাট উপজেলায় সাবাব চৌধুরীকে উপজেলার চেয়ারম্যান করা হবে। কবিরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রায়হান বুঝিয়েছে- তিনি মন্ত্রীর লোক। কিন্তু আসলে তিনি একরামুল করিম চৌধুরীর লোক। তাই রায়হান কবিরহাট পৌরসভা মেয়র থাকবে এবং বসুরহাট পৌরসভায় আমাকে হত্যা করে ফখরুল ইসলাম রাহাতকে বসুরহাট পৌর মেয়র করা হবে। এই বিষয়ে মন্ত্রীর স্ত্রী ও নিজাম হাজারীর সঙ্গে ফোনালাপ করে তারা সিদ্ধান্ত করে। এটাই হচ্ছে তাদের নতুন ছক।

এ বিষয়ে কাদের মির্জার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি যত টুকু জানতে পেরেছেন, তত টুকুই তিনি ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন। তিনি জীবনের নিরাপত্তার জন্য থানায় জিডি করবেন। থানা জিডি না নিলে তিনি আদালতের দ্বারস্থ হবেন।





















































































সূত্র : যুগান্তর
ads
ads
ads

Our Facebook Page