ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

টানা সপ্তমবারের মতো একে পার্টির প্রধান নির্বাচিত হলেন এরদোয়ান

ads

তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির প্রধান হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বুধবার রাজধানী আঙ্কারায় দলীয় কংগ্রেসে পরবর্তী নেতা হিসেবে সর্বসম্মতভাবে তাকে নির্বাচিত করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম।


প্রতিবেদনে বলা হয়, বুধবার দলের সপ্তম গ্র্যান্ড কংগ্রেসে সপ্তমবারের মতো পার্টি চেয়ারম্যান নির্বাচিত হন এরদোয়ান। দলের সহ-সভাপতি আলী ইহসান ইয়াভুজ জানান, এক হাজার ৪৩১টি ব্যালটের মধ্যে এরদোয়ান এক হাজার ৪২৮টি ভোট পেয়েছেন। বাকি তিনটি ব্যালট নষ্ট ছিল।


নিজেকে দলীয় প্রধান হিসেবে যোগ্য মনে করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন এরদোয়ান। নির্বাচিত হওয়ার পর নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আমি আল্লাহর কাছে দোয়া করি, যেন আমাদের কংগ্রেস আমাদের দেশ, জাতি ও দলের জন্য উপকারী হয়। আমাকে আবারও সভাপতির যোগ্য হিসেবে বিবেচনা করায় সবাইকে ধন্যবাদ জানাতে চাই।



 












সূত্র : যুগান্তর

ads
ads
ads

Our Facebook Page