ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

শার্শায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

ads
ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল ২৫ মার্চের কালরাত আজ। ইতিহাসের এই দিনে পাশবিকতা, নৃশংসতা আর হিংস্রতার রূপ প্রকাশ করে পশ্চিম পাকিস্তানি শাসক ও সেনাবাহিনী। বাংলার মানুষের জীবনে নেমে আসে অন্ধকার, চলে নির্বিচারে গণহত্যা। 

২৫শে মার্চ গনহত্যা দিবস উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ২৫ মার্চ সকাল সাড়ে ১০টার সময় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় 

প্রধান অতিথী হিসাবে উপস্হিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক  মঞ্জু, উপজেলা সহকারী ভূমি কমিশনার রাসনা শারমিন মিথি,  শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম , বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব তদন্ত ওসি মুজিবর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলাা আইসিটি অফিসার আহসান হাবীব কৃষি অফিসার সৌতম কুমার শীল, থানা স্বাস্থ্য কমপ্লেক্স এর টি এইচ ও ডাক্তার ইউছুফ আলী
সহ উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সংবাদকর্মী ও সুধীজনেরা উপস্হিত ছিলেন। 

আলোচনা সভা শেষে শহীদদের রুহের প্রতি মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ৷
ads
ads
ads

Our Facebook Page