ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধু ধর্ষনের শিকার

ads
টাঙ্গাইলের দেলদুয়ারে নিজ বাসগৃহে দুর্বৃত্তের দ্বারা এক গৃহবধু ধর্ষনের শিকার হয়েছেন। রবিবার দিবাগত রাত পৌণে বারটার দিকে উপজেলার আটিয়া ইউনিয়নের গোয়ারিয়া গ্রামে ঘটেছে ঘটনাটি। এ ব্যাপারে বুধবার ভিকটিম নিজেই বাদী হয়ে আটিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের লেবু মিয়ার ছেলে সুমন ও মৃত তারজু সরকারের ছেলে আসাদ সরকার এবং একই ইউনিয়নের গোয়ারিয়া গ্রামের মৃত মফেজ সিকদারের ছেলে জমের সিকদারকে  আসামি করে দেলদুয়ার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিমের স্বামী সেচ প্রকল্পে কাজ করার সুবাদে রাত ৯ টার দিকে ঘরের দরজায় বাহিরে শেকল লাগিয়ে কাজে চলে যায়। এর ফাকে রাত সাড়ে ১১ টার দিকে উল্লেখিত আসামিদের মধ্যে সুমন অপর ২ জনের সহযোগিতায় ধর্ষন করে। ঘটনার শিকার গৃহবধু টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, গৃহবধু ধর্ষনের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত সুমন মিয়াকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 
ads
ads
ads

Our Facebook Page