ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মারা গেছেন

ads

সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার ভোর ৫টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অ্যাডভোকেট মাহবুবুর রহমানের জানাজা বাদ আছর রাজধানীর বারিধারা মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।


মাহবুবুর রহমান সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের বাবা। ১৯৮৪ সালে এরশাদ সরকারের ধর্মমন্ত্রী ও ১৯৮৬ সালে শিক্ষা মন্ত্রী ছিলেন মাহবুবুর রহমান। পরবর্তীতে তিনি অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ আসনের (চাটখিল) এমপি ছিলেন।


মাহবুবুর রহমান ১৯৬২ সালের ১২ ডিসেম্বর উচ্চ আদালতের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

ads
ads
ads

Our Facebook Page