ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

যশোরে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ads

যশোরে মরিচের গুড়া ছিটিয়ে ওহিদার রহমান (৪৫) নামে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এতে আহত হয়েছে আরও ৬ জন।


শনিবার (২৭ মার্চ) রাতে গোয়ালখালি ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।


নিহত ওহিদার রহমান মাগুরা জেলার শালিখা উপজেলা কুশখালি গ্রামের তাইজ উদ্দিনের ছেলে।


এছাড়া আহতরা হলেন, নিহতের বড় ভাই ইউপি সদস্য গোলাম সরোয়ার (৬০), তার ছেলে সোহাগ (২০) একই গ্রামের আবুল বিশ্বাসের ছেলে আহাদ আলী (২২), আলী বক্সের ছেলে ওলিয়ার রহমান (৪০), আলতাফ মন্ডলের ছেলে হাসান মন্ডল (২৬), ইনছান মোল্যার ছেলে হাসান মোল্যা (২০)।


এরা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


নিহতের ভাগ্নে জাকির হোসেন জানান, শনিবার রাত ৯টার দিকে মোটরসাইকেল যোগে তারা চতুরবাড়িয়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে গোয়ালখালি ব্রীজের নিকট পৌঁছালে প্রতিপক্ষ কুশখালি গ্রামের সাখাওয়াতের ছেলে টিপুর নেতৃত্বে সজীব, মান্নান, টিপু, তোতাসহ কয়েকজন তাদেরকে লক্ষ্য করে মরিচের গুড়া ছুড়ে মারে। এরপর তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।


জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান ওহিদার রহমান। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ৬ জনকে ভর্তি করা হয়েছে। এদের সবার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page