ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

করোনায় আক্রান্ত ইউসুফ

ads

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের জাতীয় দলের সাবেক তারকা ইউসুফ পাঠান।


রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ইন্ডিয়া লিজেন্ডসকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাবেক এ ক্রিকেটার।


করোনা আক্রান্তের খবর টুইটারে নিজেই জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের এই হার্ডহিটার ব্যাটসম্যান। ইউসুফের একদিন আগেই করোনা আক্রান্তের দুঃসংবাদ দেন শচীন।


রবিবার টুইটে ইউসুফ লিখেছেন— ‘আজ আমি করোনা পজিটিভ শনাক্ত হয়েছি। মৃদু উপসর্গ রয়েছে। নিশ্চিত হওয়ার পর আমি বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছি। প্রয়োজনীয় সবরকম সতর্কতা ও ওষুধপত্র গ্রহণ করছি। যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের অনুরোধ করছি— যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের পরীক্ষা করিয়ে নিন।’


এর আগে, শনিবার সকালে টুইটারে একটি বিবৃতি প্রকাশ করে শচীন লেখেন— ‘কোভিডকে দূরে রাখার জন্য আমি পরীক্ষা করিয়ে নিচ্ছিলাম এবং সবরকমের সতর্কতা অবলম্বন করছিলাম। কিন্তু মুদৃ উপসর্গের পর আজ করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। বাড়ির বাকি সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে।’

ads
ads
ads

Our Facebook Page