ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

আবার লকডাউন ঘোষণা করেছে তুরস্ক সরকার

ads

আবার লকডাউন ঘোষণা করেছে তুরস্ক সরকার। মন্ত্রিসভার এক বৈঠকের পর প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান তার সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেন। তুরস্কে এখন প্রতিদিন করোনা সংক্রমণের ঘটনা ৩০ হাজার ছাড়িয়ে গেছে।


দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তুর্কি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসে রেস্টুরেন্ট বন্ধ রাখার পরিকল্পনা করেছে তুর্কি সরকার। এর আওতায় তুরস্কের বেশিরভাগ শহরে লকডাউন চলবে। চলতি সপ্তাহের শেষের দিকে লকডাউন শুরু হবে।

 

দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান জানান, পবিত্র রমজান মাসে লকডাউন থাকবে এবং প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ চলবে। রেস্টুরেন্টগুলো থেকে শুধুমাত্র বাইরে খাবার সরবরাহ করা যাবে।


এর এক সপ্তাহ আগে তুর্কি প্রেসিডেন্ট লকডাউন দিতে অস্বীকার করেছিলেন। সে সময় তিনি যুক্তি দেখিয়েছিলেন যে, প্রতিদিন সংক্রমণের হার বাড়লেও হাসপাতালে ভর্তির সংখ্যা কম। অনেকেই সরকারের এই চিন্তার সমালোচনা করে একে দ্বৈতনীতি বলে মন্তব্য করেছিলেন।




























সূত্র : ইত্তেফাক

ads
ads
ads

Our Facebook Page