ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মা হতে যাচ্ছেন নায়িকা নাবিলা

ads


বহুল আলোচিত ‘আয়নাবাজি’ সিনেমার নায়িকা মাসুমা রহমান নাবিলা মা হতে যাচ্ছেন। বেবি বাম্পের একটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করে খবরটি জানান এই তারকা।

২০১৮ সালের এপ্রিলে জোবাইদুল হকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাবিলা। এটি তাদের প্রথম সন্তান। খবরটি জানিয়ে নাবিলা ফেসবুকে লিখেছেন, ‘এপ্রিলটা আমার জন্য বিশেষ মাস। এই এপ্রিলেই সবাইকে জানাতে চাই, আমাদের ঘরে আসছে নতুন অতিথি। আর সে আসবে জুলাইয়ে। সবাই নিরাপদ ও দূরত্ব মেনে চলুন।’

পুত্র না কন‌্যাসন্তানের মা হবেন নাবিলা তা এখনো জানেন না তিনি। বিষয়টি উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আমি এখনো জানি না ছেলে না মেয়ে আসছে। আমার স্বামী চাচ্ছে, বিষয়টি চমক হিসেবেই থাকুক। চিকিৎসক বলেছেন, ‘‘জুলাইয়ের প্রথম হাফে সন্তান পৃথিবীর আলো দেখবে। ’তবে জুনের শেষ সপ্তাহেও হয়তো সুখবর দিতে পারি।’’

২০০৬ সালে টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন নাবিলা। বহু নাটক ও বিজ্ঞাপন করে আলোচিত হন তিনি। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল ‘আয়নাবাজি’ চলচ্চিত্র। অমিতাভ রেজা পরিচালিত এ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করে বেশ প্রশংসিত হন নাবিলা।

ads
ads
ads

Our Facebook Page