ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

গরমে প্রাণ জুড়াবে ডাব

ads


গত কয়েকদিন থেকেই চলছে তাপপ্রবাহের দাপট। গরমে হাঁসফাঁস করছে সবাই। এই সময়ে স্বস্তি দেবে কচি ডাব। গরমে গলা ভেজানোর জন্য বেছে নিন এই পানীয়। এতে তেষ্টাও যেমন মিটবে, সাথে শরীরের জন্যও উপকার মিলবে।

গরমে ডাবের পানি খাওয়ার কয়েকটি সুফল জেনে নিন-

শক্তি বৃদ্ধি

ডাবের পানিতে থাকা কার্বোহাইড্রেট শরীরে শক্তির ঘাটতিও পূরণ করে। তাই ডাব শুধু তৃষ্ণাই নয়, শক্তির ঘাটতি মিটিয়ে ক্লান্ত শরীরকে চাঙ্গা করে তোলে।

ডি-হাইড্রেশন রোধ

প্রচণ্ড গরমে শরীরে ঘামের সাথে অনেকটা পানি বেরিয়ে যায়। শরীরে দেখা দেয় পানির ঘাটতি। ফলে ডি-হাইড্রেশনের সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে। এই সমস্যা থেকে বাঁচাতে ডাবের পানি অত্যন্ত উপকারী।

ডায়েট ড্রিঙ্ক

ডাবের পানিতে যেহেতু চিনি খুব কম থাকে, তাই সহজেই ওজন কমাতে সাহায্য করে। ফাইবারে ভরপুর ডাবের পানি খাবার দ্রুত হজম করতে সাহায্য করে।

ডায়াবেটিস প্রতিরোধ

ডাবের পানি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই এই গরমে ডায়াবেটিক রোগীদের জন্য ডাবের পানি খুবই উপকারী।

রক্তচাপ রোধ

গরমের তীব্র দাবদাহে রক্তচাপ বেড়ে যেতে পারে। অতিরিক্ত ঘামের সাথে অনেকটা পানি বেরিয়ে যাওয়ায় রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যেতে পারে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে ডাবের পানি অত্যন্ত কার্যকরী। ডাবের পানিতে থাকা ভিটামিন সি, ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। গরমে কচি ডাবের পানি শরীরকে ঠাণ্ডা রাখার পাশাপাশি শরীরে পটাশিয়াম, সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

ads
ads
ads

Our Facebook Page