ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

গ্যাস লাইনে লিকেজ : আগুনে একই পরিবারের ৯ জন দগ্ধ

ads

চট্টগ্রামে নগরীতে গ্যাস লাইনের লিকেজের আগুনে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) মধ্যরাতে নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলি এলাকার চার তলা ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ওসি মো. জহির হোসেন।


তিনি জানান, মধ্যরাতে নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলি এলাকার একটি বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় আগুনে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৯ জন দগ্ধ হন।


তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page