ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

চিকিৎসার নামে গৃহবধুকে আটকে রেখে কবিরাজের ধর্ষণ; অভিযুক্ত আটক

ads

ময়মনসিংহের নান্দাইলে কবিরাজী চিকিৎসা দেওয়ার নামে গৃহবধুকে পাঁচদিন আটকে রেখে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে এক কবিরাজের বিরুদ্ধে। রোববার (৮ সেপ্টেম্বর) রাতে ওই নারী কবিরাজ মকবুল হোসেনকে (৬০) আসামী করে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত মকবুল হোসেন উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর গ্রামের মৃত কাদির মুন্সীর ছেলে।


স্থানীয় জানায়, ওই গৃহবধুর সাথে বিভিন্ন কারনে স্বামীর বনিবনা হচ্ছিল না। তাই সম্পর্ক স্বাভাবিক করতে গোপালগঞ্জ থেকে ওই গৃহবধু নান্দাইল আসে। এ সময় কবিরাজ বলেন সাতদিন তার নিজ বাড়িতে অবস্থান নিতে হবে। পরে তার বাড়িতে গৃহবধু অবস্থান করেন। দুইদিন পর ওই কবিরাজ গৃহবধুকে ধর্ষণ করে। পরে কৌশলে ওই গৃহবধু পালিয়ে এসে নান্দাইল থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।


নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মকবুল কবিরাজকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর ওই গৃহবধুকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page