ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের আউলিয়াপুর বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার সালান্দর এলাকার শিলপাড়া গ্রামের মজিবর রহমান (৫০), একই উপজেলার চোঙ্গাঘাটা এলাকার চঞ্চল (৩৫) ও গোলাম মস্তফা।আহতদের উদ্ধার করে ঠাকুরগাও সদর হাসপাতাল নেয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয় সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে একটি ট্রাক পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। পথে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের আউলিয়াপুর বোর্ড অফিস এলাকায় ওই ট্রাকটি বিপরীতমুখী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং আহত হন তিনজন। আহতদের হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।