ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডে শক্ত অবস্থানে কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান খান মিন্টু

ads

আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডে জনসমর্থনে শক্ত অবস্থানে কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান খান মিন্টু। পৌরসভার প্যারাডাইসপাড়া আমঘাট রোড এলাকার মৃত গোলাম মোস্তফা খানের ছেলে মনিরুজ্জামান খান মিন্টু। তিনি শহর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। সাবেক ক্রীড়া সংগঠক ও জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতির মনিরুজ্জামান খান মিন্টু এবার প্রথমবার নির্বাচন করবেন। তিনি পেশায় একজন ঠিকাদার। তিনি বিকম পর্যন্ত লেখাপড়া করেছেন। তিনি এলাকার দানবীর বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান খানের ভাতিজা।

কলেজপাড়া, প্যারাডাইসপাড়া, সরকারপাড়া, মইষখোলা, পাড়দিঘুলিয়ার কিছু অংশ, রোটারী পল্লী, ব্যাংক কলোনী ও পার্কবাজার এলাকা নিয়ে ৬নং ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডে সাবেক স্বরাষ্টমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী আব্দুল মান্নান, ঘাটাইলের সাংসদ আতোয়ার রহমান খান, এডভোকেট তারাপদ, শহীদ জগলু, এঢভোকেট কামাখা নাথ সেন, রেণু চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা এনাযেত করিম এবং নুরুল ইসলাম নূরু মিয়ার মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ এ ওয়ার্ডে জন্মগ্রহন করেন। এ ওয়ার্ডের ভোটার সংখ্যা প্রায় ৫ হজার ৭৫৫টি। এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮১২টি ও নারী

ভোটার ২ হাজার ৯৩২টি। ওয়ার্ডটির কাউন্সিলর নির্বাচনী হালচাল নিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এই ওয়ার্ডটি পৌরসভার সবচেয়ে কাছের ও অবহেলিত একটি ওয়ার্ড। সমাজের স্থানীয় শ্রেণীর লোকজনের বসবাস বেশি এ ওয়ার্ডে। টাঙ্গাইল শহরের প্রভাবশালী এলাকা হিসেবে পরিচিত এ ওয়ার্ডটি। এ ওয়ার্ডে হিন্দু ধর্মের লোকজনের বসবাস বেশি। রাস্তায় সকল বৈদ্যুতিক খুটিতে বাল্ব নেই। বাল্ব না থাকার কারণে প্রতিনিয়ত চুরি ছিন্তাইয়ের মত ঘটনা ঘটে। এ এলাকায় রোটারী পল্লী, সরকার পাড়া, ব্যাংক কলোনী, থানা গেটের পশ্চিম পাশে জমিদার বাড়ির রাস্তা, মইষখোলা পিছনের প্লটের রাস্তা, মইষখোলা খেকে বেবিস্ট্যান্ড পর্যন্ত, মন্ডলবাড়ির রাস্তা, কলেজপাড়া নুরানী মাদরাসার সামনে দিয়ে পার্কবাজারের রাস্তা, মডেল প্রাইমারি স্কুল থেকে স্টেডিয়াম পর্যন্ত রাস্তায় ড্রেন নেই ও রাস্তাও খুব খারাপ। পানির টেংকির খুব কাছে

হওয়ার পরও মন্ডলবাড়ির রাস্তা, সাবেক কাউন্সিলর মাসুদের বাড়ির সামনের রাস্তায় পানির ব্যবস্থা নেই। পঁচা গলির রাস্তায় দীর্ঘদিন কারপেটিং হয়নি। এছাড়া এ এলাকায় অবৈধ কিছু সিএনজি, অটো ও মটরসাইকেলের স্ট্যান্ড রয়েছে, যা যনজটের প্রধান কারণ।

এলাকাবাসী অভিযোগ করেন এসব স্ট্যান্ড বর্তমান কাউন্সিলরের উদাসীনতায় গড়ে উঠেছে। কাউন্সিলর এসব অবৈধ স্টান্ড উচ্ছেদের কোন পদক্ষেপ গ্রহণ করেনি। প্রার্থী মনিরুজ্জামান খান মিন্টু বলেন, আমারা পারিবারিক ভাবেই অনেক আগে থেকেই মানুষকে সব সময় করে আসছি। আমার এলাকায় রাস্তাঘাট, ড্রেন ও যানজটের সমস্যা রয়েছে। আমি নির্বাচিত হলে সব রাস্তাগুলো ঠিক করা হবে। বাড়ির বর্জ্য যেন ঠিকমত অপসারন ব্যবস্থা করা হবে। বিভিন্ন ধর্মল্মীদের ধর্মীয় আচার অনুষ্ঠান প্রত্যেকে যেন নির্বিগ্নে করতে পারে তা সুনিশ্চিত করা হবে। শিক্ষা ব্যবস্থা উন্নয়নে আমার সার্বিক সহযোগিতা থাকবে। আমার এলাকায় যানজটের প্রধান কারণ অবৈধ কিছু স্ট্যান্ড ও এলাকায় মাদকের অনেক সমস্যা রয়েছে। তাই আমি নির্বাচিত হতে পারলে মাদক কঠোর হস্তে দমন করবো। আমি আমার ৬নং ওয়ার্ডের জনসাধারনের দাবিতেই নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার ওয়ার্ডের জনগন আমার সাথে রয়েছে। আমার বিশ^াস জনগন ওয়ার্ডের সার্বিক উন্নয়নের জন্য আমাকেই নির্বাচিত করবে। তাই আমি শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী।

ads
ads
ads

Our Facebook Page