অস্ট্রেলিয়ার দেওয়া ১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই দুই ওপেনার সৌম্য সরকার ও নাঈম শেখকে হারায় বাংলাদেশ। কিন্তু তারপরই দলের বিপর্যয় কাটিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান। কিন্তু সাকিবও বেশিক্ষণ থিতু হতে পারেননি। ১৭ বলে ২৭ রানের মহামূল্যবান ইনিংস খেলে এন্ডু টাইয়ের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার। সাকিবের পর কোনো রান করেই আউট হয়ে যান দলের কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদও।সাকিব আল হাসান শুরুতে নেমেই মেরেছিলেন তিন বাউন্ডারি, তবে এরপর চুপচাপই ছিলেন তিনি মোটামুটি। অ্যাশটন অ্যাগারের বলে রিভিউ নিয়ে বাঁচলেন এরপর। টার্ন করা ডেলিভারি মিস করে গিয়েছিলেন, আম্পায়ার মাসুদুর রহমানের দেওয়া এলবিডব্লুর সিদ্ধান্ত অবশ্য রিভিউ করেছিলেন সঙ্গে সঙ্গেই। বল ট্র্যাকিং দেখিয়েছে, সেটি মিস করে যেত লেগ স্টাম্প।
এর আগে বল হাতে মেহেদী, মুস্তাফিজ, সাকিব, শরীফুলরা দারুণ শুরুর পর ব্যাট হাতে সতর্ক শুরু করেছিল নাঈম-সৌম্যরা। কিন্ত স্টার্ক-হ্যাজলিউডের গতির তোপে বেশিক্ষণ টিকতে পারেননি সৌম্য সরকার। মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে কোনো রান না করেই সাজঘরে ফেরেন এই বাঁহাতি ওপেনার।
সৌম্যর পর জশ হ্যাজলিউডের বলে আউট হন নাঈম শেখও। আউট হওয়ার আগে ১৩ বলে করেছেন ৯ রান।
এর আগে ব্যাটিং করে পুরো ২০ ওভার খেলে সর্বনিম্ন স্কোর সংগ্রহ করে অস্ট্রেলিয়া। মাঝে মিচেল মার্শ ও মোয়েজেস হেনরিকেসের জুটি একটু আশা জুগিয়েছিল তাদের। তবে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু পেয়েছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টির মত দ্বিতীয় ম্যাচেও দাপুটে বোলিং করল টাইগার বোলাররা। নির্ধারিত ২০ ওভারে সফরকারী অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৭ উইকেটে ১২১ রান। জিততে হলে বাংলাদেশের দরকার ১২২ রান।
দ্বিতীয় টি-টোয়েন্টির শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। প্রথমে মেহেদী হাসান এরপর মুস্তাফিজ ব্রেক থ্রু এন দেন বাংলাদেশকে। ৩১ রানে দুই উইকেট হারিয়ে বসে সফরকারী অস্ট্রেলিয়া।