ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী আটক

মাদক মামলায় গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা পরীমণির সঙ্গে নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীর অনৈতিক কাজের সহযোগিতা করার জন্য আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৬ আগস্ট) সাড়ে ৬টার দিকে পান্থপথ এলাকা থেকে চয়নিকাকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ গণমাধ্যমকে বলেন, পরীমণি সংশ্লিষ্টে তার (চয়নিকার) উপর আমরা নজরদারি অব্যাহত রেখেছি। আমাদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।


এই নাট্য নির্মাতাকে নিজের ‘মম’ বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমণি। বিভিন্ন সময় তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়। পরীমণির বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন এই নির্মাতা। বিশেষ করে গত মাসে ঢাকার সাভারে উত্তরা বোটক্লাব কাণ্ডে সর্বদা পাশে থেকে পরীমণিকে সাহস জুগিয়েছিলেন চয়নিকা।ঢাকা বোর্ড ক্লাবের ঘটনায় পরীমণি চয়নিকাকে কাছে পেলেও পরীমণির বাসায় যখন র্যা ব অভিযান চালায় তখন চয়নিকাকে দেখা যায়নি। পরীমণি আটকের খবরটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার প্রকাশ হলেও তখনও নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীও উধাও ছিলেন। এবার বিপদে মেয়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে দেখা যায়নি তাকে।

ads
ads
ads

Our Facebook Page

↑